বাগদাদ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñইরাকের রাজধানী বাগদাদে বুধবার পুলিশের ওপর বেশ কয়েকটি বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছে।
কর্মকর্তারা জানায়, বাগদাদজুড়ে পুলিশের ওপর আত্মঘাতী হামলা ও রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
দুইদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ বোমা হামলা হল।
ইরাকি কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলের আলইয়া জেলায় একটি থানায় গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের হুরিয়াতে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।
পুলিশ লেফটেন্যান্ট নাদির আদেল রয়টার্সকে বলেন, "একটি গাড়ি এলো এবং এর চালক তল্লাশি চৌকির ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে এসে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটালো। চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেলো এবং কয়েক মিনিট পর আমরা একটি গর্ত ও কয়েকজন পুলিশ সদস্যকে মৃত পড়ে থাকতে দেখলাম।"
ওদিকে, বুধবার দক্ষিণাঞ্চলের ইলাম জেলায় পুলিশ প্রহরা কেন্দ্রকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় অন্ত ৩ জন নিহত হয়েছে এবং হুরিয়ায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় নিহত হয়েছে ১ জন।
সেইসঙ্গে হুরিয়া জেলায় সেনাবাহিনীর একটি টহল দল যাওয়ার সময় রাস্তারপাশে পেতে রাখা বোমা বিস্ফেরণে এক বেসামরিক নাগরিক নিহত ও ১২ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া পশ্চিম বাগদাদের ওয়াশাশ জেলায় পুলিশ পাহারা কেন্দ্র বোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে।
ইরাকের জঙ্গি গ্র"পগুলোর কেউই এখনো হামলার দায় স্বীকার না করলেও আত্মগাতী হামলা সাধারনত আল কায়েদা সম্পৃক্ত জঙ্গি গ্র"পগুলোই চালিয়ে থাকে।
সোমবার ওয়াশাশ জেলায় তিনটি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৭ঘ.
bdnews24