২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মন্ত্রীর পদত্যাগ, সরকারের অস্বীকার

মিশরে সরকারের খ্রিস্টান স¤প্রদায়ের বিক্ষোভ সামাল দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি। তবে বেবলাওয়ি বা মন্ত্রিসভার অন্য কারো পদত্যাগের খবর অস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সরকারের খ্রিস্টান স¤প্রদায়ের বিক্ষোভ সামাল দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি। তবে বেবলাওয়ি বা মন্ত্রিসভার অন্য কারো পদত্যাগের খবর অস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। বেবলাওয়ি রোববার পদত্যাগ করেন বলে জানিয়েছে গণমাধ্যম ও কর্মকর্তারা। মিশরের রাজধানী কায়রোতে রোববার সেনাপুলিশের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংঘর্ষে ২৫ জন নিহত হয়। একটি চার্চে হামলার প্রতিবাদে খ্রিস্টান ধমার্বলম্বীরা বিক্ষোভ করার সময় সেনাপুলিশের সাথে সংঘর্ষে ওই নিহতের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে মিশরের খ্রিস্টান স¤প্রদায়। তারা ক্ষমতাসীন সেনা পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহামেদ হুসেন তানতাবির পদত্যাগ দাবী করেছে। নিহতদের জন্য খ্রিস্টান স¤প্রদায় তিনদিনের উপোষ শুরু করার পর মন্ত্রীর পদত্যাগের এ ঘটনা ঘটলো। সরকার সহিংসতার ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। বেবলাওয়ি বলেছেন, সহিংসতার ঘটনায় সরকার পক্ষ থেকে সরাসরি কোনো দায় হয়তো নেই। কিন্তু তাদের দায়দায়িত্ব আছে। এ দায়িত্ব সরকারেরই। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। এ পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা এবং কাজ করা প্রয়োজন। বেবলাওয়ি ছাড়াও মিশরের প্রধানমন্ত্রী এশাম শরফ গোটা মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর দিয়েছে আল জাজিরা টেলিভিশন। কিন্তু মিশরের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার মন্ত্রিসভার পদত্যাগের খবর অস্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। সরকারের মুখপাত্র মোহাম্মদ হেগাজি মন্ত্রিসভার পদত্যাগের খবর অস্বীকার করে বলেন, সরকার কাজ করে যাচ্ছে। ওদিকে, এক টিভি প্রতিবেদনে বেবলাওয়ির পদত্যাগের খবরও সেনা সূত্রে অস্বীকার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২০৫৪ ঘ.