২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্য আরো অস্থিতিশীল হতে পারে: জাতিসংঘ

আগামী বছরগুলোতে খাদ্যমূল্য আরো অস্থিতিশীল হতে পারে। এতে করে আমদানি-নির্ভর দেশগুলোতে দরিদ্র মানুষের মধ্যে ক্ষুধার্থের হার বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

রোম, ১০ অক্টোরবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছরগুলোতে খাদ্যমূল্য আরো অস্থিতিশীল হতে পারে। এতে করে আমদানি-নির্ভর দেশগুলোতে দরিদ্র মানুষের মধ্যে ক্ষুধার্থের হার বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। সোমবার খাদ্য অনিরাপত্তা বিষয়ক একটি বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ একথা জানিয়েছে। ফেব্র"য়ারিতে বিশ্বে খাদ্যমূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার পেছনে এটিও একটি কারণ ছিল। তখনকার তুলনায় খাদ্যমূল্য এখন অনেকটাই কমে আসলেও জাতিসংঘের আশঙ্কা অর্থনৈতিক অস্থিতিশীলতা, খাদ্য শস্যের স্বল্প মজুদ, জ্বালানি ও কৃষি বাজারের মধ্যে নিবিড় সম্পৃক্ততা এবং বিরূপ আবহাওয়ার কারণে ভবিষ্যতে নাটকীয়ভাবে খাদ্যমূল্য বৃদ্ধি পেতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং কৃষি উন্নয়নে আন্তর্জাতিক তহবিল একসঙ্গে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছোট আমদানিকারক দেশ, বিশেষত আফ্রিকার দরিদ্র কৃষক ও ভোক্তারা খাদ্য ঘাটতির কারণে সবচেয়ে করুণ পরিস্থিতির মুখোমুখি হবে। পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা আবশ্যক। পাশাপাশি কৃষিখাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কৃষককে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য উদ্যেগ গ্রহণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ঘ.