২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে সহিংসতায় ৩১ জনের মৃত্যু

সিরিয়ায়জুড়ে বেশ কয়েকটি হামলায় রোববার অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ অনুগত বাহিনী ও সেনা বাহিনী ত্যাগ করে আসা বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতেও বেশ কয়েকজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

বৈরুত, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায়জুড়ে বেশ কয়েকটি হামলায় রোববার অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ অনুগত বাহিনী ও সেনা বাহিনী ত্যাগ করে আসা বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতেও বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার আন্দোলনকারী একটি গোষ্ঠী সোমবার এ কথা জানায়। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের অর্ধেকই হমস শহরে মারা গেছেন। তারা আরো জানায়, সাতজন সাধারণ নাগরিক সরাসরি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরবর্তী সময়ে আসাদ অনুগত বাহিনীর সাথে সেনা বাহিনী ত্যাগ করা অস্ত্রধারীদের সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়। এরআগে, সিরীয় সরকার নবগঠিত বিরোধী ন্যাশনাল কাউন্সিলকে কোনো দেশ স্বীকৃতি দিলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে রোববার হুঁশিয়ারি জানিয়েছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ছয়মাসের আন্দোলনে আন্তর্জাতিক সহায়তা চাইছে বিরোধী এই জাতীয় পরিষদ। জানা গেছে, নতুন পরিষদ গঠনকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। অবশ্য এখনো কূটনৈতিক দিক থেকে লিবিয়ার বিদ্রোহী পরিষদের মতো সিরিয়ার এ পরিষদকে স্বীকৃতি জানায় নি তারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২ হাজার ৯০০ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিােফার ডটকম/সিআর/১৫০০ ঘ.