২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে গণকবরের সন্ধান

লিবিয়ার রাজধানীতে ২শ'রও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে অন্তর্র্বতী সরকার অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ত্রিপোলি, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানীতে ২শ'রও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে অন্তর্র্বতী সরকার অনুগত বাহিনী। ত্রিপোলিতে নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের লড়াই চলাকালে তারা নিহত হয়েছে। ত্রিপোলি সামরিক পরিষদের একটি সেনা ইউনিটের কমান্ডার নাজি আল ইসাওয়ি বুধবার জানান, গণকবরটিতে ২শ থেকে ৩শ লাশ আছে। কবর থেকে খুঁড়ে তোলা দুটো লাশ সাংবাদিকদের দেখান ইসাওয়ি। তিনি বলেন, গ্রেগরিয়া এলাকায় পাওয়া এ গণকবর খুঁড়ে আরো লাশ তোলা এবং তাদের পরিচয় সনাক্ত করার পরিকল্পনা করেছেন কর্মকর্তারা। কবরস্থল থেকে এ কর্মকর্তা বলেন, অগাস্টের শেষ দিকে ত্রিপোলিতে বিদ্রোহী যোদ্ধাদের হামলার পর রাস্তা এবং হাসপাতাল থেকে মৃতদেহগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। রাজধানীর অন্য আরেক জায়গায়ও গণকবর পাওয়া গেছে এবং তাতে ৭শ' লাশ আছে বলে জানিয়েছেন ইসাওয়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৯ঘ.