২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাবের গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 03:42 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

মোগাদিসু, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাবের গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার শহরটির প্রাণকেন্দ্রে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কয়েকটি সরকারী ভবনে অন্ততপক্ষে ৭০ জন নিহত হয়। তবে এর আগে ৬৫ জনের মৃত্যুর খবর জানানো হয়। এ হামলার দায় স্বীকার করা জঙ্গি সংগঠন আল শাবাব ২০০৭ সাল থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে। সোমালিয়ার প্রেসিডেন্ট শেখ শরিফ আহমেদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের অধিকাংশই ছিল ছাত্র। রাজধানীর শিক্ষাভবনে তারা একটি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিল। এই নিষ্ঠুর ও ভয়াবহ হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। মোগাদিসুর কে৪ এলাকায় ৪ টি সরকারী মন্ত্রণালয় চত্বরে বিকট শব্দে এ বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানায়, বিস্ফোরকভর্তি একটি ট্রাক সরকারি মন্ত্রণালয়ের কাছের গেটে ছুটে গিয়ে বিস্ফোরিত হয়। পুলিশও মন্ত্রণালয়ের প্রবেশপথে ট্রাকবিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে। জানা গেছে, তুরস্ক সরকার প্রদত্ত বৃত্তির জন্য এই পরীক্ষা গ্রহণ করা হয়। আর তার ফলাফল জানতেই ছাত্ররা ওই মন্ত্রণালয়ে অপেক্ষা করছিল। নিহত-আহত সবাইকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শহরটির দ্য মাদিনা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে শত শত পিতা-মাতা কাঁদছিলেন। আল শাবাবের মুখপাত্র শেখ আলি মাহামুদ রাজে সংগঠনটির পক্ষে এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, "সহসাই আরো ভয়াবহ হামলা চালানো হবে।" তিনি আরো জানান, "আমাদের লক্ষ্য ছিলো বিভিন্ন মন্ত্রণালয়।" আল শাবাব জঙ্গিরা অগাস্টে মোগাদিসু থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা। মোগাদিসু ছাড়ার সময়ই আল-কায়েদা-সংশ্লি¬ষ্ট আল শাবাব জঙ্গিরা সরকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর হুমকি দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৭ ঘ.