২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে 'আন্ডারডগ' ভাবছেন ওবামা

সম্প্রতি এক জনমত জরিপে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ বারাক ওবামাকে এক মেয়াদি প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। আর এ কারণে ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে 'আন্ডারডগ' বলে মনে করছেন ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি এক জনমত জরিপে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ বারাক ওবামাকে এক মেয়াদি প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। আর এ কারণে ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে 'আন্ডারডগ' বলে মনে করছেন ওবামা। এবিসি নিউজের বরাত দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অদ্ভুত কিছু হতে যাচ্ছে কিনা সোমবার এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, "নিজেকে দুর্বল প্রতিপক্ষ (আন্ডারডগ) হিসেবে বিবেচনা করতে আমি অভ্যস্ত। তবে দিন শেষে জনগণ নিশ্চয়ই জানতে চায়, কার ভেতরে লক্ষ্য রয়েছে।" তিনি জানান, চার বছর আগে যে অবস্থানে ছিল মার্কিনিরা বর্তমানে তার চেয়ে ভাল কোনো অবস্থানে নেই। তারচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে বেকারত্বে হার ৯ শতাংশ। যা গত অর্ধশতাব্দীতে সর্বোচ্চ। ওদিকে, এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩৮ শতাংশ মার্কিনি মনে করেন আগামী নির্বাচনে ওবামা জয়ী হবেন। অপর দিকে ৫৫ শতাংশ মনে করেন, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়ী হবেন। অবশ্য এবিসি নিউজ জানিয়েছে, জনগণ সবসময় নিখুঁত ভবিষ্যৎবাণী করে না। আর নির্বাচনের এখনো এক বছর বাকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৬ ঘ.