২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যাস্পিরিন গ্রহণে অন্ধত্বের ঝুঁকি বাড়ে'

বয়োজ্যেষ্ঠদের মধ্যে যারা দৈনিক দুটো করে ব্যথানাশক ওষুধ অ্যাস্পিরিন সেবন করে তাদের অন্যদের তুলনায় বয়সজনিত অন্ধত্ব বেশি হয়ে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ বয়োজ্যেষ্ঠদের মধ্যে যারা দৈনিক দুটো করে ব্যথানাশক ওষুধ অ্যাস্পিরিন সেবন করে তাদের অন্যদের তুলনায় বয়সজনিত অন্ধত্ব বেশি হয়ে থাকে। স¤প্রতি ইউরোপে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গবেষণা তথ্যে দৃষ্টিহানির সঙ্গে অ্যাস্পিরিনের সরাসরি সম্পৃক্ততা দেখানো হয় নি। তবে 'অপথালোমোজি'তে প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, অ্যাস্পিরিন চোখের রোগকে বাড়িয়ে দেয়। হৃদরোগের জন্য অনেক বয়োজ্যেষ্ঠই দৈনিক অ্যাস্পিরিন সেবন করে থাকেন। বোস্টনের ব্রিংহাম ও ওমেন হাসপাতালের উইলিয়াম ক্রিস্টেন বলেন, "যেসব ব্যক্তির বয়সজনিত 'ম্যাকিউলার ডিজেনারেশন' আছে তাদেরকে অ্যাস্পিরিন সেবন না করতে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে।" নেদারল্যান্ডসের নিউরোসায়েন্স ও একাডেমিক মেডিকেল সেন্টার ইন্সস্টিটিউট গবেষণাটি করেছে। তারা ৬৫ বছর বয়সোর্ধ্ব প্রায় ৪ হাজার ৭ শ' লোকের স্বাস্থ্য ও জীবনাযাত্রার তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণাটি করেছে। নরওয়ে, ইস্টোনিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, গ্রিস ও স্পেনের বয়োজ্যেষ্ঠদের মধ্যে গবেষণাটি পরিচালিত হয়। এদের মধ্যে প্রতি ১শ' জনে চারজন প্রতিদিন অ্যাস্পিরিন সেবন করে। অর্থাৎ ৮শ' ৩৯ জন প্রতিদিন অ্যাস্পিরিন গ্রহণ করে আর তাদের মধ্যে ৩৬ জনের 'ম্যাকিউলার ডিজেনারেশন' রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৭ ঘ.