২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জিম্মি উদ্ধার অভিযান, নিহত ১৩

ইরাকে আনবার প্রদেশের বাগদাদি শহরের স্থানীয় একটি সরকারি কার্যালয়ে সোমবার জিম্মি উদ্ধার অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

বাগদাদ, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকে আনবার প্রদেশের বাগদাদি শহরের স্থানীয় একটি সরকারি কার্যালয়ে সোমবার জিম্মি উদ্ধার অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, অন্তত ছয়জন আত্মঘাতী হামলাকারী প্রায় ১৫ জনকে জিম্মি করে। সেনাবাহিনী উদ্ধার অভিযান চালালে হতাহতের ঘটনা ঘটে। আনবারের ডেপুটি গভর্নর হিকমেত খালাফ টেলিফোনে রয়টার্সকে বলেন, "নিরাপত্তা বাহিনী পৌরসভা ভবনের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে লড়াই চলছে। পৌরসভার কয়েকজন কর্মী ও পুলিশ সদস্য এখনও জিম্মি রয়েছেন।" তবে প্রাথমিক হামলায় নাকি কমপ্লেক্সটি পুনর্দখলের সময় লড়াইয়ে হতাহতের ঘটনা হয়েছে তা তাৎক্ষণিক স্পষ্ট নয়। ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশটি সুন্নি মুসলিম অধ্যুষিত এবং অঞ্চলটি আল কায়েদা সমর্থিত ইরাকি জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৪ঘ.