২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে মসজিদে আগুন

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এক বেদুঈন গ্রামের একটি মসজিদে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। তারা মসজিদের দেয়ালে কয়েকটি শব্দও লিখে রেখে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

জেরুজালেম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এক বেদুঈন গ্রামের একটি মসজিদে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। তারা মসজিদের দেয়ালে কয়েকটি শব্দও লিখে রেখে যায়। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় অধিবাসীরা মসজিদে হামলার জন্য ইহুদি চরমপন্থিদের দায়ী করেছেন। আগুনে মসজিদটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান গ্রামের ইমাম ফুয়াদ জানগারিয়া। মসজিদের প্রবেশ পথের দেয়ালে হামলাকারীরা 'পালমার', 'প্রতিশোধ' শব্দ দুটি ¯েপ্র করে লিখে রেখে যায় বলে জানান তিনি। তিনি বলেন, "আমাদের বিশ্বাস গ্রামের বাইরে থেকে আসা ইহুদি চরমপহ্নীরা এ হামলা চালিয়েছে।" গত সপ্তাহে পুলিশ জানিয়েছিলো, ২৩ সেপ্টেম্বর একটি গাড়ি লক্ষ্য করে ফিলিস্তিনিরা পাথর ছুড়লে গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং গাড়ির আরোহী আশার পালামার ও তার এক বছর বয়সী সন্তান নিহত হয়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই মসজিদে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আগুনে মসজিদের আনেক ক্ষতি হয়েছে। মসজিদের কার্পেটসহ ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। মসজিদের দেয়ালে ¯েপ্র করে হিব্র" ভাষায় "ক্ষতিপূরণ" কথাটি লেখা রয়েছে। ইসরায়েলী প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু এ হামলার নিন্দা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৫গ.