২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পক্ষের শান্তি আলোচনার প্রস্তাবে রাজি ইসরায়েল

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ রোববার ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জেরুজালেম, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ রোববার ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়েছে ইসরায়েল। জাতিসংঘে পূর্ণ সদস্যরাষ্ট্র হিসাবে স্বীকৃতিলাভের চেষ্টা বাদ দিয়ে ফিলিস্তিনকেও আলোচনার পথে আসার আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েল কোনো পূর্বশর্ত ছাড়া ফিলিস্তিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরুর ৪ পক্ষের আহ্বানকে স্বাগত জানাচ্ছে।" "আর ফিলিস্তিন কর্তৃপক্ষকেও একই পদক্ষেপ নিয়ে অবিলম্বে সরাসরি শান্তি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে।" মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী চারপক্ষ হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ। ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা নতুন করে শুরু করা এবং একবছরের মধ্যে চুক্তির পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা। ফিলিস্তিন গত মাসে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পূর্ণ জাতিসংঘ সদস্যপদের জন্য আবেদন জানানোর পর ৪ পক্ষ নতুন করে এ আহ্বান জানালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ঘ.