২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় ৩০ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি সামরিক স্থাপনায় রোববার স্বপক্ষের জঙ্গিবিমান হামলায় প্রায় ৩০ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি সামরিক স্থাপনায় রোববার স্বপক্ষের জঙ্গিবিমান হামলায় প্রায় ৩০ সেনা নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা একথা জানালেও সরকার তা প্রত্যাখান করেছে। হামলাস্থল আবেয়ান প্রদেশ থেকে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা টেলিফোনে বলেন, হতাহতের সংখ্যা আমরা এখনও নিশ্চিত নই। আবিয়ানের ছোট একটি সামরিক স্থাপনায় বিমান হামলা হয়েছে। তারা আল কায়েদার একটি আস্তানায় হামলা চালাতে চেয়েছিলো। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, আবেয়ান প্রদেশের জিঞ্জিবার শহরের কাছে ১১৯ তম ব্রিগেডের ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় বিমান হামলা হয়েছে। এরপর সেখানে জঙ্গি হামলাও হয়। রয়টার্স বিমান হামলায় নিহত সেনার সংখ্যা ১৮ থেকে ২০ উল্লেখ করেছে। তবে আরো কোনো সেনা নিহত হয়েছে কিনা বা এ হামলা ভুল করে চালানো হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। ইয়েমেনের টিভি এ ধরনের কোনো বিমান হামলার কথা অস্বীকার করেছে। কয়েকটি খবরে বলা হয়েছে, ১১৯ ব্রিগেড প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে বিদ্রোহী তৎপরতায় যোগ দিয়েছে। ওদিকে, শনিবার ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আব্দু আল-জানাদি জানান, যুক্তরাষ্ট্র আবারও প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। উত্তরাঞ্চলের প্রদেশ আল-জাওফে মার্কিন কেন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রিয় গোয়েন্দা সংস্থা সিআইএ ড্রোন হামলা চালিয়ে আল কায়েদা নেতা আনওয়ার আল-আওলাকি হত্যার খবর ঘোষণার দিনই যুক্তরাষ্ট্র ফের সালেহকে পদত্যাগের আহ্বান জানায়। প্রেসিডেন্ট সালেহর প্রায় ৩৩ বছরের শাসনের অবসান চেয়ে আট মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনে বিক্ষোভ চলছে। তিনি বার বারই উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর চুক্তি থেকে সরে আসছেন। ইয়েমেনের তথ্য উপমন্ত্রী রয়টার্সকে বলেন, "ধাওলাকি হত্যার মতো বড় বিজয়ের পরও ওয়াশিংটন প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানাচ্ছে।" তিনি আরো বলেন, "প্রেসিডেন্ট সালেহ আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট। তারা (মার্কিনরা) আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ লড়াইয়ে প্রেসিডেন্ট অনেক ভোগান্তিতে পড়েছেন। তাদর অবস্থান দেখে মনে হচ্ছে তারা গণতন্ত্রকে মর্যাদা দিতে জানে না।" চলতি বছর জুনে প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে এক গোলা হামলায় গুরুতর আহত হয়ে সৌদি আরবে চিকিৎসা নিতে যান সালেহ। গত সপ্তাহে সেখান থেকে আকস্মিক দেশে ফিরে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩২ঘ.