২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওলাকি হত্যা: মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

দুজন শীর্ষ আল কায়েদা নেতাকে হত্যার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী সে দেশের নাগরিকদের জন্য ভ্রমণ-সতর্কতা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ওয়াশিংটন, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজন শীর্ষ আল কায়েদা নেতাকে হত্যার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী সে দেশের নাগরিকদের জন্য ভ্রমণ-সতর্কতা জারি করেছে। মার্কিন বিরোধী হামলার আশঙ্কায় শনিবার এ সতর্কতা জারি করা হয়। আল কায়েদার ইয়েমেন শাখার 'চিফ অব এক্সটার্নাল অপারেশন্স' আনওয়ার আওলাকিকে হত্যার ঘোষণা দেওয়ার একদিন পর এ সতর্কতা জারি করা হলো। এর আগে, শুক্রবার মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেন, সিআইএর ড্রোন হামলায় ইয়েমেনে আল কায়েদা নেতা আনওয়ার আওলাকি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, "আওলাকির মৃত্যুর প্রতিশোধ হিসেবে আগামী কিছুদিন বিশ্বব্যাপী ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে মার্কিন নাগরিক ও রাষ্ট্রীয় স্বার্থে হামলার চেষ্টা চালানো হতে পারে।" এ কারণে নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় ওই ওই বার্তায়। সিআইএর ওই ড্রোন হামলায় আওলাকি ছাড়াও আল কায়েদার একটি প্রচারণা সাময়িকীর সম্পাদক সামির খাঁনও নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১৮ ঘ.