২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলন: সাত শতাধিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলনের সাতশোরও বেশি কর্মীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ এবং অবরুদ্ধ ব্র"কলিন ব্রিজ পুনরায় চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 04:22 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলনের সাতশোরও বেশি কর্মীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ এবং অবরুদ্ধ ব্র"কলিন ব্রিজ পুনরায় চালু করেছে। ওয়ালস্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলোর 'কর্পোরেট লোভের' বিরুদ্ধে আন্দোলনরত এই বিক্ষোভকারীদের একটি অংশ মিছিল করে ব্র"কলিন ব্রিজে উঠলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আন্দোলনরতদের বড় অংশটি দুই সপ্তাহ ধরে ম্যানহাটনের দিকে ক্যাম্প করে আছে। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সন্ধ্যার সময় বিক্ষোভকারীরা ম্যানহাটন থেকে ব্র"কলিনে দিকে যাওয়ার জন্য বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজে হাজির হয়। তারা গাড়ি চলাচলের রাস্তায় নেমে এলে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউ ইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেন, "কয়েক দফা সতর্ক করার পরও তারা হাঁটাপথ ছেড়ে গাড়ির চলাচলের লেনে নেমে পড়ে। এ কারণে সাতশতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।" এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গাড়ি চলাচলের জন্য ব্রিজটি খুলে দেয় পুলিশ। 'ওয়ালস্ট্রিট দখল করো' শিরোনামের এই আন্দোলনের কর্মীরা বলে আসছে, যুক্তরাষ্ট্রের সবচে গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক কেন্দ্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কেবল ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ওয়ালস্ট্রিটের এই 'কর্পোরেট রাজত্বের' অবসানের দাবিতে গত ১৭ সেপ্টেম্বর লোয়ার ম্যানহাটনে রাস্তার পাশে ক্যাম্প করে আন্দোলনকারীরা। তারা ২০ হাজার লোককে ওই এলাকায় জড়ো করার পরিকল্পনা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এবি/১৪৫৭ ঘ.