কলম্বো, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৮শ' সাবেক তামিল টাইগার গেরিলাকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। ২০০৯ সালে দেশটিতে গৃহযুদ্ধ অবসান হওয়ার পর প্রায় ১২ হাজার গেরিলা আত্মসমর্পণ করে।
শুক্রবার ওই ১৮শ' সাবেক গেরিলাকে সেনা বাহিনী পরিচালিত পুনর্বাসন কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়। অবশ্য আন্তর্জাতিক স¤প্রদায় এবং মানবাধিকার বিভিন্ন সংগঠনের চাপের মুখে প্রায় ২ বছর পর লিবারেশন অব তামিল টাইগার্স ইলম (এলটিটিই) এর আত্মসমর্পণকারী এসব সদস্যদের মুক্তি দিতে অনেকটা বাধ্য হলো সরকার।
জানা গেছে, আত্মসমর্পণের পর সেনা বাহিনী পরিচালিত পুনর্বাসন কেন্দ্রে থাকা ১২ হাজার তামিল বিদ্রোহীকে সেলাই, কৃষি, কাঠ ও রাজমিস্ত্রি ও ভাষাসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
সাবেক গেরিলাদের মুক্তজীবনে প্রবেশের আগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটির প্রেসিডেন্ট
মাহিন্দা রাজাপাকসে সেই অনুষ্ঠানে অংশ নেন।
প্রসঙ্গত, তামিলরা নিজস্ব ভূখণ্ডের দাবিতে ২৫ বছর ব্যাপী শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে লড়াই করে। ওই লড়াইয়ে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
২০০৯ সালে শ্রীলংকান সেনা বাহিনী তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। কিন্তু এরপর লঙ্কান বাহিনী তালিমদের ওপর অবর্ণনীয় দমন-পীড়ন চালায় যা 'যুদ্ধাপরাধ'র পর্যায়ভুক্ত বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের প্রবল চাপের মুখে পড়ে দেশটির সরকার। এমন কি ২০১৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন বর্জনেরও হুমকি দেয় কানাডা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24