আম্মান, জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিউনিসিয়ার বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে জর্ডানেও প্রধানমন্ত্রী সামির রিফাই এর পদত্যাগের দাবিতে জোর বিক্ষোভে নেমেছে জনতা। শনিবার সরকারের বিভিন্ন কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে তারা।
প্রায় ২শ বিক্ষোভকারী এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হয়ে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিক্ষোভে যোগ দেওয়া নেতৃস্থানীয় এক কর্মী মোহাম্মদ সুনাইদ জানান, প্রধানমন্ত্রী রিফাই এর পদত্যাগের দাবি জানাতে আমরা দূরের গ্রামাঞ্চল থেকে আম্মানে এসেছি।
আমরা এ সরকার পতনের ডাক দিচ্ছি। এ সরকার গরিবদের ধ্বংস করেছে। এ সরকার শুধু ধনীদের নয় গোটা জর্ডানবাসীর হওয়া উচিত।
জর্ডান কয়েকদশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মচারিদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।
কিন্তু এতেই সমন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। তারা ধনী-দরিদ্র্যের ব্যবধান কমানোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ-মিছিল করছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24