২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ৯৯ শতাংশ ভোট

দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ৯৯ শতাংশের বেশি ভোট পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

জুবা, সুদান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ৯৯ শতাংশের বেশি ভোট পড়েছে। উত্তর থেকে দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে ৯ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী গণভোটে অংশ নেয় দক্ষিণ সুদানবাসী। রোববার ওই গণভোটের প্রাথমিক ফল ঘোষণা করেন গণভোট আয়োজন কমিশনের উপপ্রধান চ্যান রিক মদুত। মদুত বলেন, "স্বাধীনতার পক্ষে ৯৯ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে।" দক্ষিণ সুদানের তেল উৎপাদনকারী পাঁচটি প্রদেশে স্বাধীনতার পক্ষে ৯৯ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে এবং উত্তর সুদানের সীমান্তবর্তী বহর আল-ঘাজল প্রদেশে স্বাধীনতার পক্ষে ৯৫ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি। আগামী মাসের শুরুর দিকে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৫ সালে সুদানের গৃহযুদ্ধ শেষের সময় করা শান্তি চুক্তি অনুযায়ী ওই গণভোট অনুষ্ঠিত হয়। উত্তর সুদানের আরব বেদুইন ও দক্ষিণ সুদানের আদিবাসী ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যকার ওই যুদ্ধে ২০ লাখের বেশি মানুষ মারা যায় এবং ৪০ লাখের মতো মানুষ এলাকা ছাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫৩৬ ঘ.