বার্লিন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জার্মানিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় রোববার ভোররাত সাড়ে তিনটায় দেশটির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি অ্যানহ্যাল্ট রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
স্যাক্সনির পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আঞ্চলিক পুলিশ মুখপাত্র ফ্রাঙ্ক কুয়েজনারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্ধার তৎপরতা এখনো চলেছে।
ফ্রাঙ্ক বলেন, "উদ্ধার তৎপরতা এখনো চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪০০ ঘ.
bdnews24