ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এক শেষকৃত্যানুষ্ঠানের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় শুলা জেলায় এক শেষকৃত্যানুষ্ঠানের কাছে রাখা একটি গাড়িতে থাকা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে কারবালায় শিয়া মতাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান চল্লিশায় যোগ দিতে যাওয়া পূণ্যার্থীদের ওপর একের পর এক বোমা হামলায় বহু মানুষ হতাহত হয়।
গতমাসে শিয়া মতাবলম্বী, পুলিশ নিয়োগ কেন্দ্র ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইরাকের উপ স্বাস্থ্যমন্ত্রী খামিস আল সাদ এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় ৩৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০১৯ ঘ.
bdnews24