২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে পতাকা তুলবে বিজেপি সমর্থকরা, কর্তৃপক্ষের বাধা

ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের দাবিতে মঙ্গলবার একাট্টা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী বিরোধীদল বিজেপি'র হাজার হাজার সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

জম্মু-কাশ্মীর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের দাবিতে মঙ্গলবার একাট্টা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী বিরোধীদল বিজেপি'র হাজার হাজার সমর্থক। কিন্তু রাজ্যে যাতে এ নিয়ে আবার উত্তেজনা দেখা না দেয় সেজন্য এ প্রচেষ্টা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর কর্তৃপক্ষ। বুধবার প্রজাতন্ত্র দিবসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলন করতে কয়েকদিন আগেই সেখানে যাত্রার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কায় রাজ্যে বিজেপি'র উর্ধ্বতন নেতাদের প্রবেশ নিষিদ্ধ করে ভারত- নিয়ন্ত্রিত কাশ্মীর কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপি সমর্থকরা যাতে রাজ্যে ঢুকতে না পারে সেজন্য কাশ্মীর অভিমুখী বিভিন্ন রুট সীল করে দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এ বাধার মুখেও বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে মঙ্গলবার একটি সেতুতে জড়ো হয় বিজেপি সমর্থকরা। সেখানে পুলিশী বাধার মুখে পড়ে তারা। জম্মু থেকে সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢোকার চেষ্টা করায় শ'শ' বিজেপি সমর্থক গ্রেপ্তার হয়েছে। পুলিশ জোর করে ফেরত পাঠিয়েছে ৭ হাজার বিজেপি সমর্থককে। শ্রীনগরে জাতীয় পতাকা তুলতে বিজেপি সমর্থকরা যতটা দৃঢ়সংকল্প, তেমনি কাশ্মীর সরকারও তা প্রতিরোধ করতে মরিয়া। কারণ বিজেপি কে বাধা দিতে বিচ্ছিন্নতাবাদী জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট পাল্টা মিছিলের হুমকি দিয়েছে। ফলে রাজ্য জুড়ে আবার সহিংসতার আশঙ্কা প্রবল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.