২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি এস এলিয়ট পুরস্কার পেলেন ডেরেক ওয়ালকট

নোবেল বিজয়ী সাহিত্যিক ডেরেক ওয়ালকট কবিতার জন্য টি এস এলিয়ট পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে প্রকাশিত তার কবিতা সংগ্রহ 'হোয়াইট ইগ্রেটস' এর জন্য তিনি এই পুরস্কার পেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

লন্ডন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল বিজয়ী সাহিত্যিক ডেরেক ওয়ালকট কবিতার জন্য টি এস এলিয়ট পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে প্রকাশিত তার কবিতা সংগ্রহ 'হোয়াইট ইগ্রেটস' এর জন্য তিনি এই পুরস্কার পেলেন। সোমবার দশ জন লেখকের সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ী হিসেবে ওয়ালকটের নাম ঘোষণা করা হয়। এর আগে এই পুরস্কারজয়ী লেখক সিয়ামুস হেনাই এর নামও ওই সংক্ষিপ্ত তালিকায় ছিল। বিজয়ী নির্বাচনের বিচারক দলের প্রধান বিশিষ্ট কবি অ্যান স্টিভেনসন বলেন, "এ বছর অনেকের কাজই পুরস্কার পাওয়া যোগ্য ছিল। একজনকে বেছে নেওয়া ছিল খুব কঠিন। কিন্তু বিচারকরা অনুভব করেছেন ডেরেক ওয়ালকটের হোয়াইট ইগ্রেট খুব গতিশীল, বেপরোয়া এবং কৌশলগতভাবে নিখুঁত, যা এক মহান কবির কাজ।" কবি ডেরেক ওয়ালকটের বয়স এখন ৮১ বছর। তিনি ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট লুসিয়ার বাসিন্দা। ১৯৬২ সালে কবিতা সংগ্রহ "ইন আ গ্রিন নাইট" প্রকাশের মাধ্যমে ওয়ালকট প্রথম আলোচিত হন। বইটি ক্যারিবিয়ায় ভীষণ সমাদৃত হয়। ১৯৯০ সালে প্রকাশিত মহাকাব্যিক গ্রন্থ "ওমেরস" কে তার সফলতম সাহিত্যকীর্তি হিসেবে বিবেচনা করা হয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ওয়ালকট ২৪,০০০ হাজার ডলার পাবেন। পুরস্কারের জন্য বিবেচিত সংক্ষিপ্ত তালিকার অন্যান্য সাহিত্যিকরা প্রত্যেকে ১৬০০ ডলার করে পাবেন। ডেরেক ওয়ালকট ১৯৯২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১১ঘ.