ডাবলিন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আয়ারল্যান্ড সরকারের শরিক দল গ্রিন পার্টি রোববার জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন শনিবার ক্ষমতাসীন দল ফিয়ানা ফেই'র প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর ডাবলিনে এক বৈঠকে গ্রিন পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে।
এতে করে ১১ মার্চের অনুষ্ঠেয় নির্বাচন আরো এগিয়ে আসার সম্ভাবনা বাড়লো। তাছাড়া, গ্রিন পার্টির এ সিদ্ধান্তে ক্ষমতাসীন জোট পার্লামেন্টে দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা হারালো।
গত এক সপ্তাহের রাজনৈতিক সংকট কাটিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন কোয়েন।
ব্রায়ান শনিবার দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান।
বিরোধিরা এরই মধ্যে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছে।
কোয়েন আগেই ১১ মার্চে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেও বিরোধিরা এখন সেই নির্বাচনকে এগিয়ে আনতে চাইছে ফেব্র"য়ারিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24