মস্কো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উফায় শনিবার পাঁচতলা এক বিপণীকেন্দ্রে বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। বোমা বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে এ হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, বিপণীকেন্দ্রের দোকানীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাশিয়ার মুসলিম অধ্যুষিত বাস্কিরিয়া অঞ্চলের সবচেয়ে বড় শহর উফার আক্রান্ত বিশাল বিপণীকেন্দ্রটিতে অনেকগুলো রেস্তরা, নাইট ক্লাব ও প্রচুর দোকান ছিল বলে জানা যায়।
অগ্নিনির্বাপণ কর্মীরা ভবনটিতে তল্লাশি চালিয়ে দু'টি মৃতদেহ উদ্ধার করে।
রাশিয়ার আভ্যন্তরীণ সম্পর্ক মন্ত্রণালয়ের আঞ্চলিক মুখপাত্র ম্যাক্সিম রোদিওনোভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ যার পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং আগেই উদ্ধার করা মৃতদেহটি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করা এক তরুণীর।
বিস্ফোরণজনিত অগ্নিকান্ডে আহত পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৬ঘ.
bdnews24