২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনা শুরু

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে এ আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতির আশা ক্ষীণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ইস্তাম্বুল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে এ আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতির আশা ক্ষীণ। ইস্তম্বুলে আলোচনায় যোগ দেওয়া পশ্চিমা কূটনীতিকরা একথা বলেছেন। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু তেহরান এ কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। ইস্তাম্বুলে শুক্রবারের আলোচনা গত মাসে জেনেভা আলোচনার পরবর্তী দফা আলোচনা। এশবছরেরও বেশি সময় পরে জেনেভায় প্রথম ওই বৈঠক হয়। একজন কূটনীতিক বলেছেন, আলোচনা থেকে বড় ধরনের কোনো অগ্রগতির আশা নেই। এ আলোচনা শুরুর আগেই ইরান হুমকি দিয়ে বলেছে, তারা আক্রান্ত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) এর ইরানি দূত আলি আসগর সোলতানিয়েহ জানিয়ে দেন ইরানের কোনো পরমাণু স্থাপনা আক্রান্ত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাওয়ার ব্যবস্থা ইরান করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.