২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ১২৭

সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য সন্দেহে যুক্তরাষ্ট্রে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নিউ ইয়র্ক, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য সন্দেহে যুক্তরাষ্ট্রে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও উত্তরপূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে এই ধরপাকড় করা হয়। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)-এর ইতিহাসে এটিই অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত একদিনের অভিযানে সবচেয়ে বেশিসংখ্যক গ্রেপ্তারের ঘটনা। বিবিসি জানিয়েছে, ব্র"কলিনে এক সংবাদ সম্মেলনে হোল্ডার বলেন, "অপরাধী চক্রের মূলোৎপাটন ও অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে আমরা ওয়াদাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।" যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা ও হুমকি দেওয়াসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অবশ্য কয়েকজন সাবেক অপরাধীর কাছ থেকে তথ্য পাওয়াতেই এই বিপুল সংখ্যক সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মাফিয়াদের মধ্যে নিজেদের সম্পর্কে তথ্য দেওয়ার কোনো রেওয়াজ নেই। কিন্তু এই নিয়ম ভেঙ্গেই তারা তথ্য সরবরাহ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৩ঘ.