২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় রাষ্ট্রীয় শোক

তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলিকে উৎখাতের আগে ও পরে বিক্ষোভ-সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

তিউনিস, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলিকে উৎখাতের আগে ও পরে বিক্ষোভ-সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্ততপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। তবে নিহতদের এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের স্মরণে শোক পালনের মধ্যেও শুক্রবার তিউনিসিয়ার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাইরে চার শতাধিক মানুষ সমবেত হয়ে বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার তিউনিসিয়ার নবগঠিত অন্তবর্তী সরকারের মন্ত্রিদের এক বৈঠকে গত সপ্তাহ থেকে বন্ধ থাকা স্কুল ও বিশ্ববিদ্যালয় আগামী সোমবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়া কার্যক্রমও খুব দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেন মন্ত্রীরা। বেকারত্ব, দুর্নীতি ও দারিদ্রের কারণে শুরু হওয়া গণআন্দোলনের মুখে টিকতে না পেরে গত শনিবার প্রেসিডেন্ট বেন আলি পালিয়ে সৌদি আরব যান। বেন আলি পালানোর পর পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজাকে প্রেসিডেন্ট ও বেন আলির সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচিকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। অন্তবর্তী ওই সরকারে থাকে বেন আলির সরকারের মন্ত্রীদেরই প্রাধান্য এবং পুনর্নিয়োগ পাওয়া মন্ত্রীরা সবাই আরসিডি'র সদস্য ছিলেন। জনগণের বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা স