২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জঙ্গি হামলায় ২ ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানে জঙ্গি হামলায় ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক দুই হামলায় তারা নিহত হয় বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে জঙ্গি হামলায় ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক দুই হামলায় তারা নিহত হয় বলে জানা গেছে। বুধবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক সেনা নিহত হয়। অপর সেনা নিহত হয় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে। তবে নিহত সেনাদের জাতীয়তা এবং এ সম্পর্কিত বিস্তারিত আর কিছু ন্যাটো জানায়নি বলে এপি জানিয়েছে। চলতি মাসে আফগানিস্তানে ন্যাটোর ২০ সেনা নিহত হয়েছে। বছরের শুরুতেই এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সারা বছরই সহিংসতার আশঙ্কা করছে ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৩ ঘ.