২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ২০৭ জন এখনো নিখোঁজ, মৃত ৭৪১

ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণের কারণে যারা নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে এখনো ২০৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই উদ্ধারকারীরা মাটিচাপা পড়া লাশ উদ্ধার করছে আর মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

রিও ডি জেনেরিও, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণের কারণে যারা নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে এখনো ২০৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই উদ্ধারকারীরা মাটিচাপা পড়া লাশ উদ্ধার করছে আর মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা ৭৪১-এ দাঁড়িয়েছে। তারা আশঙ্কা করছেন এই সংখ্যা চূড়ান্তভাবে ১ হাজারের কাছাকাছি চলে যেতে পারে। এরআগে মঙ্গলবার কর্মকর্তারা জানান, ওই অঞ্চলের অনেক অধিবাসী এখনো নিখোঁজ রয়েছে। তারা মাটির নিচে চাপা পড়েছে বলেই কর্মকর্তারা ধারণা করেন। ওই সময় তারা নিখোঁজের প্রকৃত সংখ্যা জানাতে না পারলেও নিখোঁজের সংখ্যা শতাধিক বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো আভাস দেয়। প্রাকৃতিক এই দুর্যোগপরবর্তী সময়ে দুর্গত অঞ্চলে রোগ-ব্যাধি ছড়িয়ে মহামারির আকার ধারণ করতে পারে। এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা সংস্থা থেকে সতর্কও করা হয়। ব্রাজিলে ১৯৬৭ সালে বন্যায় ৭৮৫ জনের প্রাণহানির পর এবারের প্রাকৃতিক দুর্যোগেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.