ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বুধবার বিভিন্ন ইস্যুতে একমত হওয়ার পথ অন্বেষণে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।
একইসঙ্গে ৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি ঘোষণা করেছে দু'দেশ।
ওবামা বলেছেন, কয়েকটি ক্ষেত্রে আমাদের দু'দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। আসুন আমরা এ সুযোগকে কাজে লাগাই।"
চীনের মানবাধিকার প্রসঙ্গে ভদ্রচিতো বক্তব্যে ওবামা বলেন, ইতিহাসে দেখা গেছে বিশ্বে সব দেশের এবং জনগণের দায়দায়িত্ব ও মানবাধিকার সমুন্নত থাকলে সমাজেও অনেক বেশি স
bdnews24