২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বিরোধী নেতাসহ আরো ৮ জন গ্রেপ্তার

সুদানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বিরোধীদলীয় নেতা হাসান আল-তুরাবি এবং তার দলের আরো ৮ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

খার্তুম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- সুদানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বিরোধীদলীয় নেতা হাসান আল-তুরাবি এবং তার দলের আরো ৮ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। দেশে মূল্যবৃদ্ধিও প্রতিবাদে তিউনিসিয়ার মতো বিক্ষোভের ডাক দেওয়ায় পর তুরাবিকে গ্রেপ্তার করা হলো। সুদানে আলাদা দেশ গঠন প্রশ্নে গণভোট নিয়ে রাজনৈতিক দিক থেকে এ স্পর্শকাতর সময়টিতে এ ধরপাকড়ের ঘটনা ঘটল। সুদানের বিরোধীদল রোববার সরকারের দ্রব্যমূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে অর্থমন্ত্রী অপসারণ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে রাস্তায় বিক্ষোভে নামার ডাক দেয়। এরপরই সোমবার মধ্যরাতে তুরাবিকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপত্তা বাহিনী তুরাবির পথরোধ করে এবং ৫ টি পুলিশের গাড়ি তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। বিরোধীদলের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, তুরাবির পপুলার কংগ্রেস পার্টিরও (পিসিপি) মাঝারি ও উচ্চপদস্থ ৯ সদস্যকে সকালে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ ঘ.