২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক বিতর্কে যুক্তরাজ্যের রাজকীয় উত্তারাধিকার আইন

লিঙ্গ বৈষম্যের কারণে মঙ্গলবার পার্লামেন্টে বিতর্কের মুখোমুখি হচ্ছে ব্রিটেনের ৩শ' বছরের পুরনো একটি রাজকীয় উত্তারাধিকার আইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

লন্ডন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিঙ্গ বৈষম্যের কারণে মঙ্গলবার পার্লামেন্টে বিতর্কের মুখোমুখি হচ্ছে ব্রিটেনের ৩শ' বছরের পুরনো একটি রাজকীয় উত্তারাধিকার আইন। এ আইন অনুযায়ী, যুবরাজ উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটনের কোন কন্যা সন্তান হলে সে সিংহাসনের উত্তারাধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে। ১৭০১ সালের রাজকীয় উত্তারাধিকার আইনের ঐ ধারানুযায়ী, বৃটিশ সিংহাসনের উত্তারাধিকারে পুরুষ সন্তানরা নারী সন্তান থেকে বেশী প্রাধান্য পায়। উত্তারাধিকারী প্রথম সন্তান বড় বোন হলেও সিংহাসনে আসীন হবে তার ছোট ভাই, আইনে এমনটিই বলা আছে। এ আইনানুযায়ী সিংহাসনের উত্তারাধিকারী ক্যাথলিক ধারায় বিশ্বাসী কোন খ্রিস্টানকেও বিয়ে করতে পারবে না। করলে অধিকার হারাতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের এক বিশেষ কার্যপ্রণালী আনুসারে বিরোধী লেবার পার্টির আইনপ্রণেতা কিথ ভাজ সিংহাসনের উত্তারাধিকারী নির্ধারণে এই লিঙ্গ বৈষম্য দূর করার পদক্ষেপ নিচ্ছেন। এ প্রসঙ্গে আইনপ্রণেতা ভাজ বলেন, "ক্যাথেরিন মিডলটনকে বিয়ে করে যুবরাজ উইলিয়াম আইনটি পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন। উইলিয়াম কে মনে হচ্ছে অনেক অগ্রসর মানসিকতার যুবরাজ। তার প্রথম সন্তান কন্যা হলে তারই কেবল ইংল্যান্ডের রাণী হওয়ার অধিকার থাকবে।" যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটন আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ২৮ বছর বয়সী উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের উত্তারাধিকারী যুবরাজ চার্লস ও সড়ক দুর্ঘটনায় নিহত প্রিন্সেস ডায়নার প্রথম সন্তান। পিতা চার্লসের পর উইলিয়াম সিংহাসনের উত্তারাধিকারী। উইলিয়ামের দাদী রাণী এলিজাবেথ বর্তমানে ইংল্যান্ডের সিংহাসনে আসীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০২ ঘ.