২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিকরিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির সাবেক শাসক সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা ইরাকিদের ওপর মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। পুলিশ কর্মকর্তাসূত্রে বিবিসি ও এপি এ খবর জানায়। পুলিশ জানায়, তিকরিতের মূল শহরের অদূরে একটি থানা ও পার্কের কাছে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা সাধারণ ইরাকিদের ওপর এই হামলা চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৬ ঘ.