ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এ সফরে ১৩ বছরের মধ্যে প্রথম কোন চীনা প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ভোজে সম্মানিত করা হবে।
বুধবার হোয়াইট হাউজে রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার পর হু ওয়াশিংটন থেকে শিকাগো যাবেন।
বিবিসি সূত্রে জানা গেছে, সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।
বৈঠকে অনেকগুলো অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুতে য্ক্তুরাষ্ট্র ও চীনের উর্ধ
bdnews24