তিউনিস, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনতার বিক্ষোভ মধ্যেই পলাতক প্রেসিডেন্ট বেন আলির সময়কার বিপুল সংখ্যক মন্ত্রীর সমন্বয়ে তিউনিসিয়ায় নতুন জাতীয় ঐকমত্যের সরকার ঘোষণা হয়েছে।
প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি সোমবার এ ঐকমত্যের সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, সাবেক সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীকে নতুন সরকারে রাখা হয়েছে। আছেন বিরোধীদলীয় নেতা নাজিব চেবি,আহমেদ ইব্রাহিম ও মুস্তাফা বেন জাফর।
সব রাজবন্দিকে মুক্তি দেওয়ার ও সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তেরও প্রতিশ্র"তি দেন গানুচি।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে পলাতক সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলির দলের সদস্যদের নতুন সরকারে না রাখার দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হাজার খানেক মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভ দমনে জলকামান ব্যবহার ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে বেন আলি শুক্রবার দেশ ছেড়ে পালিয়ে যান। শনিবার অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা।
সাংবিধানিক পরিষদের সুপারিশ অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান ও দেশে চলতে থাকা অরাজকতা নিয়ন্ত্রণে আনতে মেবাজা প্রধানমন্ত্রীকে একটি জাতীয় সরকার গঠনের অনুরোধ জানান।
সে প্রেক্ষিতে বিরোধী দলগুলোর সম্মতিতে নতুন সরকার ঘোষণা করলেন গানুচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০০৭ ঘ.
bdnews24