কোলকাতা, ভারত, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নেমেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস।
'গগণচুম্বী দ্রব্যমূল্য আমরা মেনে নেবো না', স্লোগান লেখা ব্যানার নিয়ে সোমবার কলকাতায় প্রতিবাদ মিছিল করে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী।
২০১০ সালে অধিকংশ সময়েই ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি দুই অঙ্কে ছিলো এবং এ বৃদ্ধি এশিয়ার সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়টার্সকে বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং পেট্রোলের দাম বাড়ানোর মতো দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতামত নেওয়ার দাবি জানিয়েছি আমরা।
"উচ্চ দ্রব্যমূল্য গুরুতর বিষয় এবং এভাবে আমরা গরীবদের দুর্ভোগের মধ্যে ফেলতে পারি না।"
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন জোটের অপর এক শরিক ডিএমকে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তামিল নাড়
bdnews24