২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি সেনার গুলিতে যুক্তরাষ্ট্রের ২ সৈন্য নিহত

প্রশিক্ষণার্থী ইরাকি সেনার গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত এবং একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

মসুল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রশিক্ষণার্থী ইরাকি সেনার গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত এবং একজন আহত হয়েছে। শনিবার মসুলের দক্ষিণাঞ্চলে আল গজলানিতে সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে এটা কি নিছক দুর্ঘটনা, না কি পরিকল্পিত- তা জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে গজলানি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার সময় একজন ইরাকি সৈন্য গুলি ছুড়লে তাতে যুক্তরাষ্ট্রের দুজন সৈন্য নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনো জানেন না, ঠিক কী কারণে ইরাকি সৈন্য এ ঘটনা ঘটিয়েছে। গত অগাস্টে যুক্তরাষ্ট্র ইরাকে সরাসরি যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিলেও এখনো ইরাকে প্রায় ৫০ হাজার সৈন্য রয়েছে। ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ এবং সন্ত্রাস দমনে পারদর্শী করে তুলতে তারা সেখানে অবস্থান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৪২৫ ঘ.