২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থির তিউনিসিয়া অরাজকতার অবসানে জাতীয় সরকার গঠনের তোড়জোড়

গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলি দেশ ছাড়ার পর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তিউনিসিয়ায় নতুন নেতারা একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

তিউনিস, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলি দেশ ছাড়ার পর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তিউনিসিয়ায় নতুন নেতারা একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করেছেন। সরকারের পতনের পর দেশজুড়ে চলতে থাকা লুটপাট, অগ্নিসংযোগ, গুলিবর্ষণের মত অরাজকতা নিয়ন্ত্রণে আনার জন্য এ সরকারের পরিকল্পনা করা হয়। শনিবার অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচ্চিকে একটি জাতীয় সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন। তিউনিসিয়ার সাংবিধানিক কর্তৃপক্ষ জানিয়েছে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এদিকে, গণবিক্ষোভের মুখে দীর্ঘ ২৩ বছরের প্রেসিডেন্ট বেন আলি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ছড়িয়ে পড়া ব্যাপক লুটপাট নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী রাজধানী তিউনিসে ট্যাংক নিয়ে অবস্থান নিয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়িতে থাকা সশস্ত্র ব্যাক্তিরা ব্যাপক গুলিবর্ষণ করে ও বিভিন্ন জেলখানায় হামলা চালায় অগ্নিসংযোগ করলে ৪২ জন নিহত হয়। আক্রমণকারীদের চিহ্নিত করা না গেলেও ঊর্ধ