তিউনিসিয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ায় বিক্ষোভ-সহিংসতার মুখে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি। এছাড়া পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।
সারাদেশে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি শুক্রবার বিকাল ৫টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, "তিনজনের বেশি মানুষের একসঙ্গে সমবেত হওয়া নিষিদ্ধ এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ পালন না করলে তাদের ওপর গুলি চালানো হবে।"
অবিলম্বে প্রেসিডেন্ট বেন আলির পদত্যাগ দাবি করে শুক্রবার রাজধানী তিউনিসের রাস্তায় নামে হাজার হাজার বিক্ষোভকারী।
তিউনিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শুক্রবার ছয় থেকে সাত হাজার মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।
তিউনিস ও উত্তরপূর্বাঞ্চলীয় শহর রাস জেবেলে সহিংসতায় নতুন করে ১২ জন নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে।
এর আগে কয়েক সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় ২৩ জনের মৃত্যুর কথা জানা যায়। তবে মানবাাধিকার গ্র"পগুলো জানিয়েছে, তিউনিসিয়ায় সা
bdnews24