ওয়াশিংটন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উইকিলিকসকে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য দেওয়ার অভিযোগে কারাবন্দি ব্রাডলি ম্যানিংয়ের আইনি লড়াইয়ের জন্য ১৫ হাজার ১ শ' ডলার দিয়েছে উইকিলিকস।
মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক ম্যানিংকে আইনি সহায়তা প্রদানে কাজ করতে থাকা 'ব্রাডলি ম্যানিং ডিফেন্স নেটওয়ার্ক' এর প্রতিষ্ঠাতা সদস্য মাইক গোগুলস্কি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, "প্রকাশ্য আদালতে ব্রাডলির ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উইকিলিকসের এ অনুদান।"
বিবৃতিতে বলা হয়েছে, উইকিলিকসের এ অনুদানে ম্যানিংকে আইনি সহায়তা প্রদান সংক্রান্ত তহবিলে মোট জমা পড়েছে এক লাখ ডলার।
২০০৭ সালে বাগদাদে হেলিকপ্টার থেকে মার্কিন সেনাদের ছোড়া গুলিতে রয়টার্সের দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর দৃশ্য সম্বলিত একটি ভিডিওচিত্র ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আড়াই লাখ গোপন বার্তা উইকিলিকসের হাতে পৌঁছানোর ক্ষেত্রে ম্যানিংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে ম্যানিংয়ের সঙ্গে পরিচয় থাকার কথা অস্বীকার করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।
ম্যানিং বর্তমানে ভার্জিনিয়ার কোয়ানটিকো নৌ ঘাঁটিতে আটক রয়েছেন। ম্যানিংয়ের ওপর নির্যাতন করা হচ্ছে বলে স
bdnews24