২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তিউনিসিয়ায় বিক্ষোভ

তিউনিসিয়ায় অবিলম্বে প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির পদত্যাগ দাবি করে রাজধানী তিউনিসের রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

তিউনিসিয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---তিউনিসিয়ায় অবিলম্বে প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির পদত্যাগ দাবি করে রাজধানী তিউনিসের রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। (আরো তথ্যসহ-১) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শুক্রবার ছয় থেকে সাত হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। কাছাকাছি জায়গা থেকে শোনা যাচ্ছে গুলির শব্দও। পালাচ্ছে বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে একথা জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। বেকারত্ব, দুর্নীতি, খাদ্য দ্রব্যের উচ্চমূল্য এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে তিউনিসিয়ায় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বেন আলি বৃহস্পতিবার ২০১৪ সালে তার মেয়াদ শেষের পর আর নির্বাচনে না দাঁড়ানোর প্রতিশ্র"তি দেন। কিন্তু এ প্রতিশ্র"তির পরও বিক্ষোভকারীরা এবার তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ দাবি করেছে। বিক্ষোভকারীরা বলছে, বেন আলি ক্ষমতায় থাকলে কখনোই গণতন্ত্র আসবে না তিউনিসিয়ায়। তাই বেন আলিকে অবশ্যই সরে দাঁড়াতে হবে। ১৯৮৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন বেন আলি। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে তিনি জানান, ২০১৪ সালে পরবর্তী মেয়াদে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না। তার এ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানীর রাস্তায় আনন্দে মেতে ওঠে উল্লসিত জনতা। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই তার পদত্যাগের দাবিতে আবার রাস্তায় নামলো জনগণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সমবেত বিক্ষোভকারীরা 'বেন আলী চলে যাও' বলে স্লাগান দেয়। ষষ্ঠবারের মতো আরেক মেয়াদে ক্ষমতায় না যাওয়ার প্রতিশ্র"তির জন্য বেন আলিকে ধন্যবাদ জানালেও বিক্ষোভকারীরা স্লোগান দেয় 'যথেষ্ট হয়েছে'। শুক্রবার সারাদেশে হরতালের ডাক দেয় ট্রেড ইউনিয়নগুলো। তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় সিডি বৌজিদেও বেন আলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ডিসেম্বরের মাঝামাঝিতে এই শহরেই এক উচ্চ শিক্ষিত বেকার যুবক আত্মহত্যার জন্য গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সব্জি বিক্রি করতে যাওয়া ওই যুবক পুলিশের বাধা পেয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। তার কয়েক সপ্তাহ পরে মারা যায় সে। পরবর্তীতে পরিস্থিতি আরো বিক্ষুব্ধ হয়ে উঠলে সরকার রাজধানী তিউনিসে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ জন নিহত হয়। আগের দিন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয় দুইজন। তিউনিসিয়ায় এ পর্যন্ত বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। তিউনিসিয়ায় চলমান এ বিক্ষোভ-সহিংসতায় মৃতের সংখ্যা ২৩ জনের অনেক বেশি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বুধবার ৫ জনের মৃত্যু হয় বলে জানায় তারা। ওদিকে, জাতিসংঘ বলছে, মানবাধিকার গ্র"পগুলোর হিসাবমতে মৃতের সংখ্যা প্রায় ৪০। এ সপ্তাহের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি। সেইসঙ্গে ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও অঙ্গীকার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৭ ঘ.