তিউনিশিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--তিউনিশিয়ার রাজধানী তিউনিশে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় একটি শহরতলীতে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়।
প্রাদেশিক শহর সিদি বোউজিদ এ কয়েক হাজার মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় পদযাত্রা শুরু করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
দেশে বেকারত্ব, দুর্নীতি এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জনতা এ বিক্ষোভে নেমেছে।
এর আগে বুধবার বিক্ষোভ সহিংসতায় পুলিশের গুলিতে নিহত হয় আরো দুইজন। সর্বশেষ আরো একজনের মৃত্যু নিয়ে তিউনিশিয়ায় বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
তবে প্রত্যক্ষদর্শীরা মৃতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে। বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে, জাতিসংঘ বলছে, মানবাধিকার গ্র"পগুলোর হিসাবমতে মৃতের সংখ্যা প্রায় ৪০।
তিউনিশিয়ায় পরিস্থিতির অবনতি ঘটায় সরকার রাজধানী তিউনিসে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করে। সেইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.
bdnews24