২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক সহযোগিতা বাড়াবে জাপান-যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার হুমকির মুখে বৃহস্পতিবার সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

টোকিও, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার হুমকির মুখে বৃহস্পতিবার সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এশিয়া সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, অঞ্চলের সব প্রধান দেশই আশা করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, রিপাবলিক অব কোরিয়া এবং চীন সবার স্বার্থেই কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। গেটস এর আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করে দেন। তারা ৫ বছরের মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। চীন সফরকালে উত্তর কোরিয়া নিয়ে আলোচনার পর জাপানেও উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উস্কানি ঠেকানোর পন্থা নিয়ে আলোচনা করেন তিনি। জাপান সফরকালে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে গেটস বলেন পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় যে উত্তর কোরিয়া আন্তরিক তা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিটাজাওয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একমত হন গেটস। দু'দেশের যৌথভাবে গড়ে তোলা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিত্রদেশগুলোতেও রপ্তানি করার সম্ভাবনা নিয়েও দুজন আলোচনা করেন। পেন্টাগনের কর্মকর্তারা আশা করছেন জাপান তাদের এফ-ফোর প্যানথম জঙ্গি বিমান বহর আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান কিনবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ ঘ.