২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৭

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় পুলিশ ও সেনা মিলিয়ে অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

পাকিস্তান, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় পুলিশ ও সেনা মিলিয়ে অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। পুলিশ একথা জানিয়েছে। বিবিসি জানিয়েছে, বান্নু জেলার মেরিয়ান পুলিশ স্টেশনে বিস্ফোরকভর্তি একটি টয়োটা স্টাউট বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, পুলিশ কমপাউন্ডের ভেতরকার একটি মসজিদসহ ভবনের কয়েকটি অংশ ধসে পড়েছে। পুলিশ বিবিসি কে জানায়, বোমা হামলাকারী মেরিয়ান পুলিশ স্টেশনের মসজিদের দেয়ালে সজোরে গাড়ি ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। হামলার সময় স্টেশনে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ছিলো। নিহতরা সবাই কেন্দ্রীয় আধাসামরিক পুলিশ বাহিনী 'ফ্রন্টিয়ার কোর' এর সদস্য। আরো অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.