২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী মোটরবাইক হামলায় নিহত ২

আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

কাবুল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন। মোটরবাইক ও বোমাসহ বুধবার ওই আত্মঘাতী হামলা চালায় বলে দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারি বসরি জানান, কাবুলে এই হামলার মূল্য লক্ষ্য ছিল আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি মিনিবাস। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। প্রায় এক দশক আগে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবান সরকারকে উৎখাত করার পর বর্তমান সময়েই তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। এ কারণে সহিংসতাও বেড়ে গেছে। তালেবানরা পুনরায় রাষ্ট্রক্ষমতা দখলের জন্য এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরও আফগানিস্তানের রাজধানী কাবুলে এ ধরনের হামলা ছিল প্রায় বিরল। গত সপ্তায় কাবুলের শহরতলীর একটি সেতুতে ব্যাগভর্তি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে এক পুলিশ কর্মকর্তা নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.