২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিলথ জঙ্গি বিমান পরীক্ষা চালালো চীন

চীন প্রথম বারের মত স্টিলথ জঙ্গি বিমান পরীক্ষা চালিয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও একথা নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

বেইজিং, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন প্রথম বারের মত স্টিলথ জঙ্গি বিমান পরীক্ষা চালিয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও একথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট হু এর সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা জানান। চীনের কয়েকটি ওয়েবসাইটে চেংডু এলাকায় স্টিলথ জঙ্গি বিমানের ১৫ মিনিটের উড্ডয়নের দৃশ্য দেখা যাওয়ার পর গেটসকে এ পরীক্ষার কথা জানান জিনতাও। গেটস জানিয়েছেন, প্রেসিডেন্ট হু তাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর চীন সফরের সঙ্গে সম্পর্ক রেখে স্টিলথ জঙ্গি বিমান পরীক্ষার এ সময় নির্ধারণ করা হয়নি। এ পরীক্ষা পূর্ব-পরিকল্পিত এবং পরীক্ষার সময়কাল কাকতালীয়ভাবে গেটসের সফরসূচির সঙ্গে মিলে গেছে বলে তাকে জানান চীনা প্রেসিডেন্ট। চীনের ইন্টারনেট সাইটগুলো জানিয়েছে, চীন মঙ্গলবার প্রথম নতুন জে-২০ স্টিলথ জঙ্গিবিমানের সফল পরীক্ষা চালিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক ব্যবধান কমেছে। বর্তমান সময়ে কেবলমাত্র যুক্তরাষ্ট্রই পরিপূর্ণভাবে স্টিলথ জঙ্গি বিমান ব্যবহারকারী একমাত্র দেশ। আর রাশিয়া ও চীন এ ধরনের জঙ্গি বিমান তৈরির কাজ করে আসছে। যে বিমানগুলো রাডারে ধরা পড়ে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০০ ঘ.