২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্যাঞ্জকে হস্তান্তরের শুনানি ফেব্র"য়ারিতে

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আ্যাস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তর প্রশ্নে ৭ ফেব্র"য়ারি শুনানির দিন নির্ধারণ করেছে যুক্তরাজ্যের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

লন্ডন, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আ্যাস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তর প্রশ্নে ৭ ফেব্র"য়ারি শুনানির দিন নির্ধারণ করেছে যুক্তরাজ্যের একটি আদালত। অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে সুইডেনের দুই নারীর যৌন অসদাচরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সুইডেনে নিতে চায় সুইডিশ কর্তৃপক্ষ। ওই মামলায় বর্তমানে কঠোর শর্তাধীনে যুক্তরাজ্যে জামিনে মুক্ত রয়েছেন অ্যাস্যাঞ্জ। তবে যৌন অসদাচরণের অভিযোগ অস্বীকার করে অ্যাস্যাঞ্জ বলে আসছেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়েছে। গত বছর ইরাক ও আফগান যুদ্ধ নিয়ে পেন্টাগনের কয়েক লাখ গোপন নথি এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখ গোপন বার্তা ফাঁস করে দুনিয়া জুড়ে হৈচৈ ফেলে দেয় উইকিলিকস। এতে উইকিলিকস ও ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। উইকিলিকস ও অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে স