২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আঁটোসাঁটো পোশাক ও ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা

ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামি পোশাক বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের নখ বড় রাখা, উজ্জ্বল পোশাক এবং শরীরে ট্যাটু অংকনের ওপরও নিষেধজ্ঞা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

তেহরান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)- ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামি পোশাক বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের নখ বড় রাখা, উজ্জ্বল পোশাক এবং শরীরে ট্যাটু অংকনের ওপরও নিষেধজ্ঞা জারি করা হয়েছে। ইরানের স্থানীয় একটি সংবাদ সংস্থা সোমবার এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। যেসব বিশ্ববিদ্যালয়ে পোশাক সম্পর্কিত এই নীতিমালা পাঠানো হয়েছে তার তালিকা প্রকাশ করেছে দেশটির আধাসরকারি ফার্স সংবাদ সংস্থা। তবে এই বিশ্ববিদ্যালয়গুলো কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে এ ব্যাপারে কোনোকিছু প্রতিবেদনে জানানো হয়নি। নতুন এই সরকারি আদেশে স্কার্ফ ছাড়া নারীরা কোনো ধরনের টুপি পড়তে পারবে না। আঁটোসাঁটো ও খাটো জিন্স পড়া এবং শরীরে কোনো ধরনের ছিদ্র করার ওপরও নিষেধজ্ঞা জারি করা হয়েছে। নারীরা শুধু দুল ব্যবহারের জন্য কান ছিদ্র করতে পারবে বলে ফার্স জানিয়েছে। ফার্স আরো জানিয়েছে, শরীরে ট্যাটু অংকন, নখ বড় রাখা, আঁটোসাঁটো ওভারকোট পরিধানও নিষিদ্ধ করা হয়েছে। ইরান দেশব্যাপী পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব পরবর্তী সময়ে ইরানে কঠোর ইসলামি শাসন চালু হয়। দেশটিতে জনসমক্ষে নারীদের চুল ঢেকে এবং দীর্ঘ ঢোলা পোশাকে বের হতে হয়। নতুন আইনে ছেলে শিক্ষার্থীদের চুল রঙ করা, ভুরু প্লাক করা, আঁটোসাঁটো পোশাক, বেশি খাটো হাতার টিশার্ট এবং অলংকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে বলে ফার্সসূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৯ ঘ.