২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা দেশ গঠন নিয়ে গণভোট দক্ষিণ সুদানে

আলাদা দেশ গঠন নিয়ে আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদানের দক্ষিণ অংশে গণভোট শুরু হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

জুবা, সুদান, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলাদা দেশ গঠন নিয়ে আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদানের দক্ষিণ অংশে গণভোট শুরু হয়েছে রোববার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত এ গণভোটে অংশ নিতে দক্ষিণ সুদানের রাজধানী জুবার বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে 'লাস্ট মার্চ টু ফ্রিডম' লেখা ব্যানার নিয়ে শনিবার রাত থেকেই অপেক্ষা ছিলেন অনেক ভোটার। স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পরই (গ্রিনিচ মান সময় ০৫০০) দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীর জুবার একটি কেন্দ্রে অঞ্চলটির প্রথম ভোটার হিসেবে ভোট দেন। মুসলিম অধ্যুষিত উত্তর সুদান এবং খ্রিস্টান ও ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী স