নাজাফ, ইরাক, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধিতার পাশাপাশি ইরাকের নতুন সরকারকে দেশের জন্য কাজ করার একটি সুযোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মোকতাদা আল-সদর।
ইরানে প্রায় চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরে জনসমাবেশে দেওয়া প্রথম ভাষণে এ আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও নূরি আল-মালিকীর এক সময়কার কট্টোর বিরোধী হিসেবে পরিচিত সদর।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইরানে চলে যান সদর। বুধবার নাজাফে ফেরার পর শনিবার ওই সমাবেশে ভাষণ দেন তিনি।
গত মাসে ঘোষিত ইরাকের নতুন সরকারে সাত জন মন্ত্রী রয়েছে সদরের রাজনৈতিক দলের। গত মার্চের পার্লামেন্ট নির্বাচনে ৩৯টি আসন পায় দলটি।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকে সামরিক অভিযান চালানোর পর সদরের নেতৃত্বাধীন মেহদি আর্মি মার্কিন ও ইরাকি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালায়। ২০০৬-০৭ সালের সা
bdnews24