এডেন, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শুক্রবার আল কায়েদা জঙ্গিদের অতর্কিত হামলায় ১২ সেনার মৃত্যু হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের লধার শহরে সামরিক বাহিনীর গাড়িবহরে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। বহরের গাড়িগুলোতে তখন একটি সেনা চৌকির জন্য পানি নিয়ে যাওয়া হচ্ছিলো।
প্রদেশটিতে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে গত বছর বেশ কয়েকটি অভিযান চালায় সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৮০৩ ঘ.
bdnews24